লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মফিজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মফিজ ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোলাগামী তোহা পরিবহনে করে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে বিপুল পরিমাণ ইয়াবা নেওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে মফিজ নামের এক যাত্রীর কাছে একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে কম্বল মোড়ানো অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, “আটক মফিজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *