বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাই ও বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে রেলের উচ্চ পর্যায়ের একটি দল। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপিরচালক (অপারেশন) হাবিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) শামসুজ্জামান, পশ্চিমাঞ্চলীয় জোনের জিএম খাইরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ এবং বন্দর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রেলের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রেললাইন স্থাপন প্রকল্পটি যাচাই-বাছাই ও প্রণয়ন শেষে দ্রুত সরকারের কাছে উপস্থাপন করা হবে।” আগামী বছর থেকেই এ প্রকল্পের কাজ শুরু করা হবে সম্ভব হবে বলেও মহাপরিচালক জানান।
গত বছরের ১৬ মে চাঁপাইনবাবগঞ্জ সফরকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী এ রেললাইন সম্প্রসারণের ঘোষণা দেন। পরে রেল মহাপরিচালক প্রায় সোয়া ২১ কোটি ব্যয়ে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের জন্য চাঁপাইনবাবগঞ্জের আমনুরা বাইপাস রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল