সংসদ ভবনের মূল নকশা ঢাকায়
সংসদ ভবনের মূল নকশা ঢাকায়

সংসদ ভবনের মূল নকশা ঢাকায়

বিডি নিউজ ৬৪: অবশেষে জাতীয় সংসদ ভবনের মূল নকশাটি দেশে এসেছে। সংসদ ভবন এলাকার বেশকিছু স্থাপনা অপসারণের বিষয়ে সরকারের ঘোষণা থাকলেও এই নকশার জন্যই চলছিল অপেক্ষা।

লুই আই কানের করা মূল নকশাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির আর্কাইভে ছিল। সেখান থেকেই নকশাটি বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) লাবণ্য আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৪১টি বাক্সে করে নকশা এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *