রাজধানীর মিরপুরে গাড়ি চাপায় তরুণের মৃত্যু
রাজধানীর মিরপুরে গাড়ি চাপায় তরুণের মৃত্যু

রাজধানীর মিরপুরে গাড়ি চাপায় তরুণের মৃত্যু

বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুরের কালশী রোডে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ওই তরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান জানান, রাতে ওই তরুণ গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয়। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা চিহ্নিত করা যায়নি। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল বলে জানান এসআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *