তিন বছর ধরে সোনার হরফে কোরান লিখলেন এই নারী
তিন বছর ধরে সোনার হরফে কোরান লিখলেন এই নারী

তিন বছর ধরে সোনার হরফে কোরান লিখলেন এই নারী

বিডি নিউজ ৬৪: সোনা ও রুপার হরফে পবিত্র কোরান লিখে ইতিহাস গড়ে ফেললেন আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে। ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের উপর সোনা এবং রুপা দিয়ে পবিত্র কোরান লিখেছেন তিনি। সময় লেগেছে প্রায় তিন বছর।

সিল্কের উপর সোনার হরফে কোরান এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরানের হরফ লেখা হয়েছে সোনা এবং রুপা দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ারস, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে কোরানের প্রথম সংস্করণ। মেমেদজাদে জানান, ‘সিল্ক দিয়ে তৈরি কোরান কোনও ধর্মীয় আঘাত আনেনি। কোরানেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *