বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটি, গোপালগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরুর বাসায় ডাকাতি হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে শহরের পাওয়ার হাউজ রোডে অবস্থিত তার বাসায় এ ডাকাতি হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “৫-৬ জনের একদল চোর তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত সেজে অস্ত্রের মুখে সরদার জাকির হোসেন খসরু ও তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে ৭০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে করে। তবে, এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল