বিডি নিউজ ৬৪: মাবরুর রশিদ বান্নাহ রচনা ও পরিচালনায় জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং মেহজাবিন চৌধুরী জুটিতে নতুন নাটক ‘মায়াপুরের মায়া’। জানাগেছে তৌসিফ মাহবুব এবং মেহজাবিন চৌধুরী আরও অনেকগুলো নাটক আসছে নতুন বছরে।
নাটকটিতে ফটোগ্রাফার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর মায়া চরিত্রে অভিনয় করেন মেহজাবিন চৌধুরী। এই নাটকটি গত ঈদে প্রচার করার কথা ছিল। কিন্তু সাময়িক জটিলতায় প্রচার করতে পারেনি।
এই নাটকটিতে ফটোগ্রাফার তৌসিফ মাহবুব প্রাকৃতিক দৃশ্য বা জীবজন্তু ছবি তলেন। আর মেহজাবিন চৌধুরী গ্রামের এক মসজিদের ইমাম সাহেবের মেয়ে। তৌসিফ মাহবুব প্রাকৃতিক দৃশ্য আর জীবজন্তু ছবি তুলতে তুলতে মেহজাবিন চৌধুরীর ছবি তার ক্যামেরা বন্ধী হয়েযায়। তার পর তৌসিফ মেহজাবিনকে খুজে পায় এবং আরও ছবি তুলতে চায়। কিন্তু মায়া বলে ছবি তোলা পাপ। এক পরজায়ে মায়া ছবি তুলতে অনুমতি দেন। তারপর তাদের মধ্যে ভালবাসাও হয়ে যায়। তারা পালিয়ে বিয়ে করে ফেলে।
মায়া পালিয়ে বিয়ে করার অপরাধে তাকে তেজ্য করেন তার বাবা। তারা ঢাকায় চলে আসেন। নাটকের দুই বছর পরে মায়ার ব্রেন টিউমার ধরা পরে এবং এক পরজায় মায়া মারা যায় আর রেখে যায় তাদের একটি সন্তান।
মাবরুর রশিদ বান্নাহের এক অসাধারণ পরিচালনায় নাটকটি এখন অনলাইনে দেখুন:
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল