পিরোজপুরের কালিবাড়ি সড়কে দোকান আগুন ৩০ লাখ টাকার ক্ষতি
পিরোজপুরের কালিবাড়ি সড়কে দোকান আগুন ৩০ লাখ টাকার ক্ষতি

পিরোজপুরের কালিবাড়ি সড়কে দোকান আগুন ৩০ লাখ টাকার ক্ষতি

বিডি নিউজ ৬৪: পিরোজপুর শহরের কালিবাড়ি সড়কের পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার দিরাত ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকার এক‌টি হোটেলের ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, একটি হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *