বিডি নিউজ ৬৪: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন বৃদ্ধ বাবা আমজাদ আলী। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আমজাদ আলী ওই গ্রামের মৃত. ইছা শেখের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ
আমজাদ আলীকে বেধরক মারপিট করে তার ছেলে জাফরুল ইসলাম (২৫)। পরে রাতের কোনো এক সময়ে নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অভিমানে আত্মহত্যা করেন তিনি। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল