বিডি নিউজ ৬৪: সাভারে মোসলেম আলী খাঁন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোসলেম আলী খাঁনের গ্রামের বাড়ি বরিশাল বলে জানিয়েছেন পুলিশ। তিনি সাভারের আনন্দপুর সিটি লেন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, দুপুরে বিপিএটিসির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল