বিডি নিউজ ৬৪: রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে আজ দুপুর ১টার দিকে শাহ আলম (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলম দিনাজপুরের নবাবগঞ্জের রুহুল আমিনের ছেলে।
আজিমপুর ছাপড়া মসজিদ এলাকার পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল