মালয়েশিয়ায় বাবার দ্বারা কন্যা অন্তসত্ত্বা
মালয়েশিয়ায় বাবার দ্বারা কন্যা অন্তসত্ত্বা

মালয়েশিয়ায় বাবার দ্বারা কন্যা অন্তসত্ত্বা

বিডি নিউজ ৬৪: মালয়েশিয়ার সারওয়াক রাজ্য কুচিংয়ের কাম্পুং চিনজাংয়ে বেকার পিতার  লালসার শিকার হয়েছে স্কুল পড়ুয়া এক ছাত্রী।  পিতা কর্তৃক নিজের কন্যা ধর্ষিত হওয়ার  ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুচিং জেলা পুলিশের সহকারী কমিশনার আবাং আহমেদ আবাং জুলাহি বলেন, কুচিংয়ের কাম্পুং চিনজাংয়ে এই লম্পট পিতা তার স্কুল পড়ুয়া ১৭ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণ করে তার মায়ের সামনে। যেখানে মা ঘুমিয়েছেন সেই রুমের মধ্যেই নেশাগ্রস্থ পিতার লালসার শিকার সত্ত্বেও তার মা এগিয়ে এসে বাঁধা দেয়ার চেষ্টা করেনি বলে জানায় মেয়ে। এখন স্কুলে যাওয়া বন্ধ করে বর্তমানে একটি রেস্টুরেন্টে চাকুরীরত অবস্থায় রয়েছে। ৭ সপ্তাহের অন্ত:সত্তা হয়ে পড়লে বিষয়টি লোকজনের নজরে আসে। যদিও সে ব্যাপারটি আগে কাউকে জানায় নি। দিন দিন শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে দেখে ২৫ নভেম্বর শুক্রবার স্থানীয় একটি থানায় গিয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর প্রেক্ষিতে ঐদিন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পুলিশ বাসায় অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী পিতা ও ৩৬ বছর বয়সী মাকে গ্রেফতার করে। অন্ত:সত্তা মেয়েকে ডাক্তারি পরিক্ষার জন্য সারাওয়াকের জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী মেয়েটি এখন ৭ সপ্তাহের  অন্ত:সত্তা বলে জানা যায়।  এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৬বি ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *