বিডি নিউজ ৬৪: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মো. আজিজুল মৃধা নামের এক কৃষক মারা গেছেন।
এলাকাবাসী ও নিহতের পারিবার সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্বএনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর গ্রামের কৃষক মো. আজিজুল মৃধা ওই গ্রামের একটি রাস্তা পাড়াপাড়ের সময় পেছন থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন জানায়, বেপরোয়া গতিতে রাস্তা দিয়ে মোটর সাইকেল চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল