জামালপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন
জামালপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন

জামালপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন

বিডি নিউজ ৬৪: জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামীকাল শুক্রবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামালপুর জেলা শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের জন্য নির্মাণাধীন মঞ্চে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি এম এ কাইয়ুম।

এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, আছানুজ্জামান রুমেল, শফিউল আলম শফির, মাইনুদ্দিন বাবুল, ফিরোজ মিয়া, কাজি মশিউর রহমান, শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *