ঢাকার মিরপুরে ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৮
ঢাকার মিরপুরে ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৮

ঢাকার মিরপুরে ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৮

বিডি নিউজ ৬৪: ঢাকার মিরপুর থেকে পাঁচ শতাধিক ইয়াবা এবং এই নেশার বড়ি তৈরির যন্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (পূর্ব) খন্দকার নুরুন্নবী বলেন, বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।
“তাদের কাছ থেকে পাঁচ শতাধিক ইয়াবা এবং ইয়াবা তৈরির যন্ত্র ও বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়েছে।”
তবে গ্রেপ্তারদের পরিচয় বা অভিযানের বিষয়ে বিস্তারিত তথ‌্য তিনি তাৎক্ষণিকভাবে দেননি।
নুরুন্নবী বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *