নোয়াখালীর হাতিয়ায় তিন জলদস্যু আটক
নোয়াখালীর হাতিয়ায় তিন জলদস্যু আটক

নোয়াখালীর হাতিয়ায় তিন জলদস্যু আটক

বিডি নিউজ ৬৪: নোয়াখালীর হাতিয়া উপজেলায় জেলেনৌকায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জলদস্যুরা মানিকচরের কাছে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন দস্যুকে হাতেনাতে আটক করা হয়। তারা একটি বন্দুক, পাঁচটি বগি দা ও একটি কুড়াল নিয়ে ডাকাতির জন্য তৈরি হচ্ছিল।”
আটককৃতরা হলেন – শামসুদ্দিন (২৮), নূর উদ্দিন (২৪) ও কামাল উদ্দিন (৪৫)।
তাদের বিরুদ্ধে মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান স্টেশন কমান্ডার ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *