গাইবান্ধার সাদুল্যাপুরে মাছ ব্যবসায়ী খুন
গাইবান্ধার সাদুল্যাপুরে মাছ ব্যবসায়ী খুন

গাইবান্ধার সাদুল্যাপুরে মাছ ব্যবসায়ী খুন

বিডি নিউজ ৬৪: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় শ্রী সুনিল চন্দ্র দাস (৪০) নামে এক মৎস ব্যবসায়ীকে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শ্রী সুনিল চন্দ্র দাস সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামের (মাঝিপাড়া) মৃত শসি চন্দ্র দাসের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।
সুনিল চন্দ্রের বড় ভাই সুশিল চন্দ্র জানান, মঙ্গলবার সন্ধ্যায় সুনিল সাহারবাজার থেকে বাজার করে ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়ে গাইবান্ধা যাওয়ার কথা বলে। কিন্তু রাতে সুনিল আর বাড়িতে ফিরে আসেনি। রাতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায। রাতের যে কোনো এক সময় তাকে কে বা কারা হত্যা করে বাড়ির সামনের ধানের জমিতে লাশ ফেলে রেখে গেছে। সকালে স্থানীয়দের কাছে সুনিলের লাশ পড়ে থাকার খবর পান তারা।
তিনি আরও জানান, সুনিলের সঙ্গে মাছ চাষ নিয়ে স্থানীয় কারও দ্বন্দ্ব থাকতে পারে। দ্বন্দ্বের জের ধরে সুনিলকে হত্যার ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন সরকার জানান, সুনিল সাদুল্যাপুর বাজার ও আড়ৎ থেকে মাছ ক্রয় করতেন। এরপর ওই মাছ সাহারবাজারে বিক্রি করতেন। সংসারে তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন সুনিল। একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হত্যার ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। সুনিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুনিলের হত্যার রহস্য উন্মেচনে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *