বিডি নিউজ ৬৪: মুন্সীগঞ্জের নয়াঁগাও পূর্বপাড়া এলাকায় ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামে যুবদলের এক কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
আহতের স্বজন আরিফ জানান, দুপুরে চাক্কু মিলন নামে এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাসেল। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ানুচ আলী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল