ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক
ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক

ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক

বিডি নিউজ ৬৪: ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের ফুডনগর ও সাভারের রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুডনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২০), একই এলাকার ইসহাক মিয়ার ছেলে সুমন (২২), সাভার পৌর এলাকার তারাপুর মহল্লার আতাউল হাসানের ছেলে সাকিব হাসান সুরুজ (২২) ও একই মহল্লার মানিক মিয়ার ছেলে আকাশ (১৮)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার দুই স্কুলছাত্রীকে ফুডনগর এলাকার একটি পার্কে বেড়াতে নিয়ে যায় তাদের ছেলে বন্ধু সাকিব, হাসান, সুরুজ ও আকাশ। সেখানে পার্কের ভিতর একটি পরিত্যক্ত ঘরে দুই স্কুলছাত্রীকে তাদের ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে সুরুজ ও আকাশ। পরে পার্কে ঘুরতে আসা ফুডনগর এলাকার কয়েকজন যুবক বিষয়টি দেখে ফেলে এবং সকলে মিলে ওই দুই ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণ করে। একপর্যায়ে দুই স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষণকারীরা তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা মেয়ে দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান চার ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই স্কুলছাত্রীকে গণধর্ষনের বিষয়ে থানায় অভিযোগ করা হলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি ও ধামরাইয়ের ফুডনগর এলাকায় অভিযান চালিয়ে ৪ ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়া দুই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকিদেরকে আটকসহ ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *