ঢাকায় যাত্রা শুরু উবের ট্যাক্সির
ঢাকায় যাত্রা শুরু উবের ট্যাক্সির

ঢাকায় যাত্রা শুরু করবে উবের ট্যাক্সির

বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবের ঢাকায় কার্যক্রম শুরু করেছে। বিশ্বের ৭৪টি দেশের ৪৫০টি শহরে উবের সুবিধা রয়েছে। শহরগুলোতে প্রতিদিন গড়ে ৫০ লাখেরও বেশিবার উবের ব্যবহার করে ট্যাক্সি ভাড়া করা হয়। ভাড়া অন্যান্য ট্যাক্সির চেয়ে তুলনামূলক কম পড়বে।

উবের অ্যাপ ব্যবহার করে বেশ সহজে ট্যাক্সি ভাড়া করা যায়। এর জন্য অ্যাপল স্টোর বা গুগল প্লে থেকে ফ্রি উবের অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে সাইন আপ করে গন্তব্য নির্বাচন করতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই একজন চালক ট্যাক্সি নিয়ে পৌঁছে যাবে গ্রাহকের কাছে।

ঢাকায় উবের এর টেলিকম পার্টনার গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, “এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোন গ্রাহকরা সহজেই উবের এর সেবা গ্রহণ করতে পারবেন। আমাদের বিশ্বাস এই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলে একটি অন্যতম সংযোজন।”

উবের সেবা সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ”স্মার্ট শহর ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ঢাকায় উবের এর যাত্রা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি মাত্র একটি বাটন চেপেই উবের আমাদের দৈনন্দিন পরিবহন ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে। সর্বোপরি উবের বাংলাদেশের অর্থনীতিতে একটি অভাবনীয় সম্ভাবনার সূচনা ঘটাবে।’

২৫০ টাকা ফ্রি পেতে ও ফ্রি রাইড পেতে এই কুপন কোডটি ব্যবহার করুনঃ 711qvkv6ue
অথবা, সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *