বিজিবি ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল
বিজিবি ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল

বিজিবি ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল

বিডি নিউজ ৬৪: গত ২৪ ঘণ্টায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত কক্সবাজারের চারটি সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টাকালে তাদের ফেরত পাঠানো হয়। উখিয়ার বালুখালী, পালংখালী, ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, শিশুসহ ১২৫ জন রোহিঙ্গা নারী পুরুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *