বিডি নিউজ ৬৪: জাপানে মঙ্গলবারের ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি আঘাত হেনেছে। ফুকুশিমা অঞ্চলে এ সুনামি দেখা দেয়। ২০১১ সালে ঠিক এই জায়গার সুনামির ফলেই দেশটিতে পারমাণবিক বিপর্যয় দেখা দিয়েছিল। রিখটার স্কেলে ৭দশিক ৩ মাত্রার ছিল ভূমিকম্পটি। ভূমিকম্পের পরই সেখানে সুনামির উচ্চসতর্কতা জারি করা হয়েছিল। উপকূলীয় বিভিন্ন এলাকা থেকেও ছোট আকারের সুনামির খবর জানিয়েছে সংবাদমাধ্যম। তবে ভূমিকম্প বা সুনামিতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আইওয়াকি শহরের এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, আমরা দূর থেকে বড় ঢেউ দেখেছি, তবে তীরের কাছে কোনো অঘটন ঘটেনি।
মার্কিন ভূতাত্ত্বিক পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, ফুকুশিমা এলাকা থেকে ৬৭ কিলোমিটার দূরের ভূমি থেকে ১০ কিলোমিটার নিচে এর উৎপত্তিস্থল। ভূকম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে, সেটিকে রাজধানী টোকিও থেকে অনুভূত হয়েছে।
স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। এর প্রভাবে এই এলাকায় তিন মিটারের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যমে স্থানীয়দের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। টেলিভিশনে ফুটেজে দেখা গেছে, সমুদ্রের জাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
২০১১ সালের অভিজ্ঞতার কথা মাথায় রেখে উপকূলবর্তী সকল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল