ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেরার আইয়ূবপুর ইউনিয়নের ছয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাঞ্চারামপুর থানার ওসি অংশু কুমার দেব।

নিহতরা হলেন এরশাদ (২৮) ও শাকিল (১৮)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ওসি অংশু কুমার বলেন, সন্ধ্যায় একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *