বিডি নিউজ ৬৪: কুমিল্লায় অস্ত্রসহ মো. জামিল হোসেন ওরফে ড্যানি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকালে কোতোয়ালি থানার নূরপুর গোদীর পুকুরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ ৭.৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। তিনি কোতোয়ালি থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্ত্বে এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। আজ সোমবার সকাল সোয়া ৭টায় কোতোয়ালি থানার নূরপুর গোদীর পুকুরপাড় থেকে জামিল হোসেন ওরফে ড্যানিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ ৭.৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল