হালিশহরের বউবাজার শিশু হত্যায় মামা আটক
হালিশহরের বউবাজার শিশু হত্যায় মামা আটক

হালিশহরের বউবাজার শিশু হত্যায় মামা আটক

বিডি নিউজ ৬৪: হালিশহরের বউবাজার এলাকায় মোহাম্মদ ইয়াসিন নামে সাত বছরের এক শিশুকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির মামাকে আটক করেছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, মামা শিশুটিকে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মামার নাম মো. জুয়েল (২৮)।

হালিশহর থানার এসআই মোহাম্মদ ইয়াসিন সকালে বলেন, শিশুটির মা-বাবা নেই। সে নানা-‍নানি ও মামার সঙ্গে থাকত। শিশুটির নানি ভিক্ষা করেন। প্রাথমিকভাবে মামা জুয়েল হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।

এসআই মোহাম্মদ ইয়াসিন আরও জানান, শিশুটির নানি ও আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, জুয়েল শিশুটিকে যৌন নির্যাতন করতেন। শিশুটি এ কথা নানা-নানিসহ সবাইকে জানিয়ে দিতে চেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সময় বাসায় আর কেউ ছিলেন না। শিশুটির মাথায় ইটজাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার অনেক অংশ থেঁতলে গেছে।

আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *