বিডি নিউজ ৬৪: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ সোমাবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাব্বির রহমানের রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। খেলা শুরু হবে দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।
৫ ম্যাচের ৪টি তে হেরে পয়েন্ট তালিকায় বাজে অবস্থায় আছে রাজশাহী কিংস। ব্যাটিংটা ভালো হলেও বোলিং এবং ফিল্ডিংয়ে উন্নতি ঘটাতে পারছে না দলটি। একটি মাত্র জয় এই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই। তাই আজকের ম্যাচে পয়েন্ট তালিকার ৬ নম্বর থেকে উত্তরণ ঘটানো ড্যারেন স্যামির দলের জন্য বড় চ্যালেঞ্জ।
অন্যদিকে গতকাল মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের কাছে শীর্ষস্থান হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এই খুলনা টাইটান্সের কাছেই তারা সর্বশেষ ম্যাচটি হেরেছে। ব্যাটিংটা মোটেও ভালো হয়নি। শেষের দিকে সিকুজে প্রসন্ন অতিমানবীয় ইনিংস খেলে ফেলাতেই পরাজয়ের ব্যবধানটা ছোট হয়েছে তাদের। তাই আজকের ম্যাচ তাদের জন্য ভুল শোধরানোর ম্যাচ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল