রাজধানীর রামপুরায় কলেজছাত্রীর আত্মহত্যা
রাজধানীর রামপুরায় কলেজছাত্রীর আত্মহত্যা

রাজধানীর রামপুরায় কলেজছাত্রীর আত্মহত্যা

বিডি নিউজ ৬৪: রাজধানীর রামপুরায় নিগার সুলতানা (২১) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি শেরপুরের নকলার ইব্রাহীম খলিলের মেয়ে ও স্থানীয় একটি কলেজে বিএ পড়তেন। রবিবার সন্ধ্যায় রামপুরার পূর্ব হাজীপড়ায় বোনের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, নিহতের বোন ও দুলাভাই উভয়ই চাকরিজীবী। ঘটনার সময় কেউই বাসায় ছিলেন না। অফিস থেকে ফিরে এসে তারা দেখেন ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে নিগার সুলতানা আত্মহত্যা করেছেন। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

রামপুরা থানার পুলিশ পরিদর্শক প্রলয় কুমার সাহা বলেন, ”মেয়েটি আত্মহত্যা করেছেন। তিনি গ্রামের একটি কলেজে বিএ পড়তেন বলে শুনেছি। সম্প্রতি ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *