নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে শিশুটির বাবা রায়হান উদ্দিন দগ্ধ অবস্থায় মারা যান। রবিবার সন্ধ্যায় শিশুটির নানা মকবুল এসব তথ্য জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ”শিশুটির শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

গত ১৮ নভেম্বর শিশুটির বাবা রায়হান উদ্দিনও ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিলেন। একই ঘটনায় শিশুটির মা মায়া বেগম ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

জানা গেছে, গত ১৫ নভেম্বর ভোর ৫টার দিকে গ্যাসের চুলা ধরাতে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করেছেন ঘটনার রাতের কোনো একসময় চুলার পাইপলাইন লিক হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোররাতে চুলা জ্বালাতে গিয়ে আগুন লেগে ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। এতে ওই তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *