বিডি নিউজ ৬৪: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ ছয় মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন জামালপুর র্যাব ১৪র সদস্যরা। তার নাম মো. আকরাম হোসেন (৪০)। তিনি উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব ১৪, সিপিসি ১ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং স্কোয়াড কমান্ডার এএসপি সমীর সরকারের নেতৃত্বে র্যাবের একটি দল রবিবার দুপুরে উপজেলার পোল্যাকান্দি ব্রিজ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা একটি বিদেশি রিভলবারসহ আকরাম হোসেনকে গ্রেপ্তার করেন।
র্যাব আরও জানায়, আকরামের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় অবৈধ ডলার প্রতারণা, চুরি, ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল