প্রথম দিনে ২৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত নীলফামারীতে
প্রথম দিনে ২৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত নীলফামারীতে

প্রথম দিনে ২৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত নীলফামারীতে

বিডি নিউজ ৬৪: নীলফামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপণী পরীক্ষার প্রথম দিনে আজ রবিবার দুই হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে প্রাথমিকে এক হাজার ৮৬৪ এবং ইবতেদায়ীতে ৫৬৫ জন পরীক্ষার্থী।

জেলায় ৯৫টি কেন্দ্রে মোট ৪৮ হাজার ৯৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এর মধ্যে প্রাথমিকে ৪৫ হাজার ৪২৬ এবং ইবতেদায়ীতে দুই হাজার ৪৭১জন। গত বছরের তুলনায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক হাজার ৪৯৫ ও ইবতেদায়ীতে ১২৮জন পরীক্ষার্থী বেশী অংশ নিয়েছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক জানান, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *