বিডি নিউজ ৬৪: ফরিদপুর এক মানসিক ভারসাম্যহীনকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক কিশোরের। আজ রবিবার সকালে শহরের অম্বিকাপুর রেলগেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শামীম হোসেন জানান। নিহত মো. হৃদয় হোসেন ঠাকুর সদর উপজেলার শ্যাম সুন্দরপুরের ইউনুস ঠাকুরের ছেলে। স্থানীয় শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই শামীম জানান, রাজবাড়ী-ফরিদপুর রেলপথের অম্বিকাপুর এলাকায় লাইনের ওপর রজব আলী নামের এক মানসিক ভারসাম্যহীন লোক বসে ছিল। এ সময় ফরিদপুর এক্সপ্রেস চলে আসলে রজবকে লাইন থেকে সরিয়ে দিতে যায় হৃদয়। তখন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল