রডবোঝাই ট্রাক গজারিয়ায় উদ্ধার
রডবোঝাই ট্রাক গজারিয়ায় উদ্ধার

রডবোঝাই ট্রাক গজারিয়ায় উদ্ধার

বিডি নিউজ ৬৪: দাউদকান্দি থেকে ছিনতাই হওয়া ২০ টন রড বোঝাই ট্রাক মুন্সিগঞ্জ উপজেলার গজারিয়া থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোর রাতে ট্রাকটি উদ্ধার করে মডেল থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত আক্তার হোসেন(৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করার পর গ্রেপ্তারকৃত ছিনতাইকারীকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বড় বাউশিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে আবুল খায়ের স্টীল মিলের একটি রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট- ১৬৫৪) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ থেকে একদল ছিনতাইকারী ট্রাকটিকে ছিনতাই করে নিয়ে যায়। মালের মালিক নুরুল ইসলাম বিষয়টি দাউদকান্দি মডেল থানা পুলিশকে জানায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ টন রডসহ ট্রাকটি উদ্ধার করে। ছিনতাইয়ের সাথে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেন, রড বোঝাই ট্রাক ছিনতাই হওয়ার পর মালের মালিক নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মালবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি ছিনতাই মামলা নেওয়া হয়েছে।
‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *