ইমাম নিহত রাজধানীতে বাসের ধাক্কায়
ইমাম নিহত রাজধানীতে বাসের ধাক্কায়

ইমাম নিহত রাজধানীতে বাসের ধাক্কায়

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাফেজ কাওছার শিকদার (২৫) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে নাট্যমঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার আ. সালাম শিকদারের ছেলে।
নিহতের চাচা আ. হালিম শিকদার জানান, কাওছার বরিশাল জেলার উজিরপুর উপজেলার একটি মসজিদে ইমামতি করতো। তার বাবা আ. সালাম শিকদার মগবাজার এলাকায় থাকে ও প্রাইভেটকারের চালক। কিছুদিন আগে সে তার বাবার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছিল।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএস আই) মো. শাহ আলম জানান, রাত ৯টার দিকে গুলিস্তান নাট্য মঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *