বিডি নিউজ ৬৪: আট বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে ১৯০ বছরের জেলের সাজা হল প্রাক্তন এক শিক্ষকের। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সে। সাজাপ্রাপ্ত ওই প্রাক্তন শিক্ষকের নাম রবার্ট রুবেন ওরনিলাস (৬৫)। বাড়ি অ্যামেরিকার লস অ্যাঞ্জেলসে। তার বিরুদ্ধে শিশুদের দিয়ে পর্ন ছবি তৈরি করারও অভিযোগ উঠছে। সমস্ত অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার ফলে গত বৃহস্পতিবার তাকে ১৯০ বছর হাজতবাসে সাজা শোনাল লস অ্যাঞ্জেলসের আদালত।
সূত্রে খবর, পর্ন সিনেমার তৈরির কাজে একাধিকবার দেশের বাইরে যেত রবার্ট। এর মধ্যে ২০০৬,২০০৮ ও ২০১২ সালে সে একাধিক মেয়েকে ধর্ষণও করে বলে অভিযোগ। তবে মূলত নাবালিকাদেরই ধর্ষণের অভিযোগ রয়েছে প্রাক্তন এই শিক্ষকের বিরুদ্ধে। আরও জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যামেরিকার পূর্বদিকের দেশগুলিতেই এই কাজ করত সে। এই মামলাতে ফিলিপিন্সের দু’জন নাবালিকা অ্যামেরিকায় এসে আদালতে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ফলেই সাজা ঘোষণা হয় রবার্টের।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০১৩ সালে রবার্টের বিরুদ্ধে এই মামলার তদন্ত শুরু হয়। ওই সময় তার কম্পিউটারে চাইল্ড পর্নোগ্রাফিও পাওয়া গেছিল। আর এই বিষয়ে তদন্ত করতে নেমে জানা যায়, একাধিক নাবালিকাদের ধর্ষণ করার পাশাপাশি চাইল্ড পর্নোগ্রাফি তৈরির কাজে বহুদিন ধরেই হাত পাকিয়েছিল সে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল