বিডি নিউজ ৬৪: জাফলং বেড়াতে এসে পানিতে ডুবে যাওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর পাভেল (১৮) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
নিহত পাভেল ময়মনসিংহের আরকে মিশন রোড এর আব্দুল খালেদের ছেলে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে এসে শুক্রবার বিকেল ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টের পানিতে ডুবে যান পাভেল। সেদিন আর তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা স্থানীয়দের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল