দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোনায়
দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোনায়

দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোনায়

বিডি নিউজ ৬৪: নেত্রকোনায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। আজ শনিবার সকালে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে- মো. সুলতান (৩৫) এবং মো. সোহেল (২৮)।

এতে বলা হয়, শুক্রবার জেলার হোসেনপুর গ্রামে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন  র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা। এ ঘটনায় নেত্রকোনা জেলার সদর থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *