সালথায় যুবকের লাশ উদ্ধার
সালথায় যুবকের লাশ উদ্ধার

সালথায় যুবকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ফরিদপুরের সালথায় শামীম মাতুব্বর (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের বারখারদিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শামীম একই ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের হালিম মাতুব্বরের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সালথা থানার এসআই জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *