বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস ছালাম জানান, শুক্রবার রাতে ওই নারী সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় বসুমতি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত হলে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বাসসহ চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল