পুলিশের বাধা ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে
পুলিশের বাধা ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে

পুলিশের বাধা ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে

বিডি নিউজ ৬৪: আদালতে হাজিরা না দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের নেতাকর্মীরা শহরের সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিচিল বের করে। মিছিলটি মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়।এ সময় জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন জানান,মিছিল নিয়ে আমরা শহরের জনতা ব্যাঙ্কের মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *