বিডি নিউজ ৬৪: রাজধানীর পশ্চিম কাফরুলের একটি বাসায় গৃহবধূর (২৭) গোপনাঙ্গে এসিড ঢেলে দিয়েছে এক পাষণ্ড স্বামী। আহত শিমুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্বামী স্বামী পারভেজ মিয়াকেআটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মেয়েটির ভাই জানান, তোর বোন সেলাইয়ের (দর্জি) কাজ করে কিন্তু তার ভগ্নিপতি পারভেজ মিয়া কিছুই করে না। বেকার অবস্থায় ঘরেই বসে থাকে। এ বিষয় নিয়েতাদের সংসারে মাঝে মাঝেই কথা কাটাকাটি হতো। শুক্রবার ভোর বেলাতেও তাদের মধ্যে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী তার গোপনাঙ্গে এসিড ঢেলে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তার স্বামীকে ধরে পুলিশে সোপর্দ করে।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান নিশ্চিত করে জানান, ঐ গৃহবধুর পরিবার থেকে মামলা করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল