রান্নাঘরের বর্জ্যের ব্যবহারে ৫ উপায় জেনে নিন
রান্নাঘরের বর্জ্যের ব্যবহারে ৫ উপায় জেনে নিন

রান্নাঘরের বর্জ্যের ব্যবহারে ৫ উপায় জেনে নিন

বিডি নিউজ ৬৪: রান্না করার সময় প্রতিদিনই অনেক কিছুই ফেলে দিতে হয়। এগুলো বর্জ্য হিসেবে স্থান পায় ময়লার ঝুড়িতে। কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিসকে অনেক কাজে লাগাতে পারেন। বিশেষজ্ঞদের কিছু পরামর্শ :
১. স্যান্ডউইচ বানানোর সময় পাউরুটির কোণা বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়। এসব ক্রাস্ট না ফেলে ব্লেন্ডারে দিয়ে তৈরি করতে পারেন মজার ব্রেডক্রাম্ব।
২. কমলা বা লেবুর মতো সিট্রাস জাতীয় ফলের খোসা ছাড়িয়ে তা ফেলে দেবেন না। এদের এক টুকরা বাদামি চিনিকে জমাট বাঁধা থেকে দূরে রাখতে পারে। তবে এ কাজ করতে হলে চিনি রেফ্রিজারেটরে রাখতে হবে। নয়তো খোসা শুকনা থাকবে না, পচে যাবে।
৩. এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মধ্যে একটু কমলা বা লেবুর খোসা দিয়ে দিন। এতে দ্রুত চাঙ্গা হয়ে উঠবেন। আপেলের খোসা ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কারের কাজে।
৪. ডিমের খোসা সব সময় ফেলে দেওয়া হয়। এই খোসা গুঁড়ো করে রাখুন। রান্নাঘরের সিংক পরিষ্কারের সময় কাপড়ে এই গুঁড়া ব্যবহার করুন। কোনো ময়লা সিংকে থেকে যাবে না।
৫. কীটপতঙ্গ কামড় দিলে সেখানে ব্যবহূত টি-ব্যাগ দিন। এর ট্যানিক এসিড প্রদাহনাশকের মতো কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *