বিডি নিউজ ৬৪: চলমান বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ১১৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেছেন ভারতের চেতেশ্বর পুজারা। এই ইনিংসটি খেলার পথে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। ৪০ টেস্টের ৬৭তম ইনিংসে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পুজারা। ফলে ভারতের দুই সাবেক সেরা তারকা শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পাশে নিজের নাম তুলেন তিনি। ৬৭ ইনিংসে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টেন্ডুলকার-দ্রাবিড়।
তবে ভারতীয়দের মধ্যে দ্রুত ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার বীরেন্দ্র শেবাগ। মাত্র ৫৫ ইনিংসে এই অর্জন নিজের করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। শেবাগের পরে ভারতীয়দের মধ্যে আরও আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, সুনীল গাভাস্কার ও গৌতম গম্ভীর। আজহার ৬৪ ইনিংসে, গাভাস্কার ও গম্ভীর ৬৬ ইনিংসে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
ক্রিকেট ইতিহাসে দ্রুত ৩ হাজার রানের রেকর্ডটি এখনো অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। তিনি মাত্র ২৩ ম্যাচের ৩৩ ইনিংসে এই রেকর্ড গড়েন। ১৯৩৩ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন ব্র্যাডম্যান। আজও এই রেকর্ডের মালিক তিনি। টেস্ট ক্রিকেটে অভিষেকের ৪ বছর ৮৫ দিনে এই রেকর্ড সৃষ্টি করেছিলেন ব্র্যাডম্যান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল