বিডি নিউজ ৬৪: ফেনীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাতদলের দুই সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মদুয়াই গ্রামে আজ ভোরে এই ঘটনা ঘটে। নিহত দুইজন ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় বিস্তারিত এখনো জানা যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুই ডাকাত সদস্যের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল