পুত্রবধুর যৌতুক মামলায় শাশুড়িকে গ্রেপ্তার
পুত্রবধুর যৌতুক মামলায় শাশুড়িকে গ্রেপ্তার

পুত্রবধুর যৌতুক মামলায় শাশুড়িকে গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: পুত্রবধুর যৌতুক মামলায় শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের  আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের হারুন মোল্লা ও তার স্ত্রী জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা যৌতুকের দাবিতে তাদের পুত্রবধূ নিপা আক্তারকে অমানুষিক নির্যাতন করে আসছিলেন। তাদের নির্যাতন সইতে না পেরে নিপা তাঁর শ্বশুর পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলায় পলাতক আসামি নিপার শাশুড়ি  জাহানারা বেগমকে আজ বৃহস্পতিবার সকালে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *