বিডি নিউজ ৬৪: টানা দ্বিতীয়বারের মতো পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন তিনি। পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের গত আসরে নিজের প্রথম আমেরিকান টিভি থ্রিলার ‘কোয়ান্টিকো’র জন্য নতুন টিভি সিরিজের ফেভারিট অভিনেত্রীর পুরস্কার জেতেন প্রিয়াঙ্কা। এবার ‘কোয়ান্টিকো টু’র জন্য ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রী বিভাগে মনোনীত হলেন তিনি। গত ১৫ নভেম্বর এ ঘোষণা দেওয়া হয়।
‘কোয়ান্টিকো টু’ সিরিজেও এফবিআই প্রতিনিধি অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রী বিভাগে ৩৪ বছর বয়সী এই তারকা লড়ছেন এলেন পম্পিও (গ্রে’স অ্যানাটমি), কেরি ওয়াশিংটন (স্ক্যান্ডাল), ভিওলা ডেভিস (হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার) ও টারাজি পি. হেনসন (এম্পায়ার)।
বুধবার (১৬ নভেম্বর) টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মনোনয়নের জন্য ধন্যবাদ। টানা দ্বিতীয়বার এই অর্জনে মনে হচ্ছে আকাশে উড়ছি!’ ‘কোয়ান্টিকো টু’ মনোনয়ন পেয়েছে ফেভারিট নেটওয়ার্ক টিভি ড্রামা বিভাগে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল