ফেনীতে ছুরিকাঘাতে যুবক খুন
ফেনীতে ছুরিকাঘাতে যুবক খুন

ফেনীতে ছুরিকাঘাতে যুবক খুন

বিডি নিউজ ৬৪: ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাত (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের কলেজ রোডে বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে নিহত শাহাদাতের ভাই আইয়ুব আলী(২৮), তার বন্ধু রিয়াজ (২২) এবং ওসমান (১৮)।

নিহত শাহদাতের বন্ধু জহির উদ্দিন জানান, বুধবার বিকেলে ছাগলনাইয়া কলেজ রোডের তারেক মেটালের কর্মচারী বেলাল নামে এক বখাটে এক রিকশাচালককে মারধর করছিল। এ সময় শাহাদাত ও তার বড় ভাই আইয়ুব আলী (২৮) প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় বখাটে বেলাল একটি ধারালো ছুরি দিয়ে শাহাদাতকে উপর্যুপরি বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এ সময় রিয়াজ ও ওসমান এগিয়ে গেলে বেলাল তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় শাহাদাত, রিয়াজ এবং ওসমানকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শাহাদাতের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত শাহাদাত পূর্ব ছাগলনাইয়া গ্রামের ছলিম উল্লাহর ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *