খোচাবাড়ি ট্রেনে কাটা নারীর মরদেহ উদ্ধার
খোচাবাড়ি ট্রেনে কাটা নারীর মরদেহ উদ্ধার

খোচাবাড়ি ট্রেনে কাটা নারীর মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ি রেললাইন থেকে বেগম (৪০) নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে জিআরপি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেল-রুটের খোচাবাড়ি রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেগম খোচাবাড়ি এলাকার সেনা সদস্য আব্দুস সামাদের বোন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী পরিত্যক্তা বেগম প্রায় ১০ বছর ধরে সেনা সদস্য ভাই আব্দুস সামাদের বাসায় থাকতেন। সামাদ চাকরির সুবাদে বাইরে অবস্থান করায় বেগমকে নিয়ে ওই বাসায় থাকতেন তার স্ত্রী মনি।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সময়ই বেগমের ওপর শারীরিক নির্যাতন করতেন ভাবি মনি। বুধবার সন্ধ্যায়ও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে প্রতিবেশীরা জানান। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে রেললাইনে বেগমের খণ্ডিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। লালমনিরহাট জিআপি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত বেগমের ভাবি মনি জানান, অভিমান করে বুধবার সারাদিন অভুক্ত ছিল বেগম। সন্ধ্যায় কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যান। সকালে তার মরদেহ দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট রেলওয়ে থানার এসআই গোলক চন্দ্র জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *