বিডি নিউজ ৬৪: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকার আলী আকবরের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে নিজ ঘরে ওই গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল