আজ ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা
আজ ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা

আজ ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা

বিডি নিউজ ৬৪: ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা পুলিশ এ সভার আয়োজন করে।

পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পদ্যোক্তা মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইউনুছ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সাংবাদিক আবু তাহের, আফসার উদ্দিন বাবুল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দে, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা ধ্রুব হাওলাদার, অবিনাশ, সুশান্ত ঘোষ, স্বপন কুমার দাস, মেজবাহ উদ্দিন শিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *