নাটোরের বাগাতিপাড়া হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
নাটোরের বাগাতিপাড়া হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নাটোরের বাগাতিপাড়া হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বিডি নিউজ ৬৪: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে কম্বল   বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় শামসুল হুদার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে জামনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক হাজেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। প্রভাষক মুনজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম, ইউপি চেয়ারম্যান আ. কুদ্দুস, ইউপি জাপা সভাপতি আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন হতদরিদ্রর মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *